উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ধসে পড়েছে চীনের হংকি সেতু । ভূমিকা নিউজ
চীন-তিব্বত সংযোগকারী মহাসড়কের একটি সেতু ধসে পড়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগের দিন, সোমবার, ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুতে ফাটল দেখা দেয় এবং সংলগ্ন পাহাড়ের মাটি সরে যেতে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় সঙ্গে সঙ্গে সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। … Read more