ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অগ্রসর হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের কয়েকটি এলাকায় সামরিক অগ্রগতির কথাও জানিয়েছে তারা। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকায় ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থক যোদ্ধাদের সরিয়ে দিয়েছে হুথি যোদ্ধারা। এর ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে এসেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

তবে হুথিদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হলেও পুরো এলাকার স্থিতিশীল ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment