লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসা সেই তরুণীর নতুন করে বিয়ে হয়েছে। প্রথম স্বামীর কাছ থেকে তালাক পাওয়ার পর নিজের প্রেমিক ও মামাতো ভাই আবুল খায়েরকে বিয়ে করেছেন তিনি। একই সঙ্গে নবজাতক কন্যাসন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন আবুল খায়ের।
রোববার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাঁদের বিয়ে পড়ানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের সময় কিশোরীর পরিবারের সদস্যদের পাশাপাশি আবুল খায়েরের পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। এ সময় কিশোরীর মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার উপস্থিত ছিলেন। অন্যদিকে আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা এবং তাঁর ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন অনুষ্ঠানে অংশ নেন।

