রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৭২ জন আটক, উদ্ধার হেরোইন-ইয়াবা

রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৫০ গ্রাম হেরোইন, ৩৭১ পিস ইয়াবা ও ১২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ১৯টি মামলা, চারটি অপমৃত্যু

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় মোট ১৯টি মামলা হয়েছে। এর মধ্যে একটি খুনের মামলা রয়েছে। অন্যান্য অপরাধে মামলা হয়েছে ১৮টি। একই সময়ে চারটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।

তবে খুনের ঘটনা ছাড়া ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৪৫টি অভিযানে গ্রেফতার ৭২ জন

গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৭২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ২৪ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ২৬ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ১০ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে আটজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল

অভিযানে পুলিশ ১৫০ গ্রাম হেরোইন, ৩৭১ পিস ইয়াবা এবং ১২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৮৫৯ জন নাগরিক পুলিশের কাছ থেকে সেবা নিয়েছেন।

Leave a Comment